শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা
৬৬

খুলনার কয়রায় “বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ কর্মসূচি” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটি সুশীলনের বাস্তবায়নে এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় আয়োজন করা হয়।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী (কয়রা-পাইকগাছা) মো. আয়ুব আলী। তার ভাষ্য, ২০২৩ সাল থেকে কয়রা সদর, দক্ষিণ বেদকাশী ও মহেশ্বরীপুর ইউনিয়নে সুশীলন কাজ করছে। ইতোমধ্যে ঘূর্ণিঝড় রিমালের সময় ৯ হাজার পরিবারকে দুর্যোগের পূর্ব প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়নের জন্য ৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়।

তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নে ১১ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করা হয়েছে। আগাম প্রস্তুতি নিশ্চিত করা গেলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য প্রকল্পের আওতায় পূর্ব প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
চলতি বছরে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সভার মাধ্যমে জনগণকে সচেতন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের পরিকল্পনা রয়েছে বলেও অবহিত করা হয়।

সভায় বক্তব্য দেন কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, বিভিন্ন উপজেলায় রাস্তা ও বেড়িবাঁধ সংস্কারে সুশীলনকে ভালো কাজ করতে দেখেছি। কয়রার বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও চরম নাজুক। অথচ কয়রাতে কোন রাস্তা সংস্কারের প্রকল্প নিতে দেখিনি। সুশীলন দারুণভাবে রাস্তা সংস্কার করেন।বেড়িবাঁধ ও অভ্যন্তরীণ রাস্তা সংস্কারে দ্রুত বড় প্রকল্প গ্রহণ করে কয়রার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কয়রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। প্রায় প্রতি বছরই দুর্যোগে এ অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুশীলন অতীতেও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। ভবিষ্যতেও তারা আরও বিস্তৃতভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্স, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সুশীলনের উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলমসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com