শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশুদের আত্মবিকাশ ও নেতৃত্ব বিকাশে নীলফামারীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোশাররফ হোসেন নীলফামারী:   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুদের আত্মবিকাশ ও নেতৃত্ব বিকাশে নীলফামারীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
৯৬

শিশুদের আত্মবিকাশ, সম্পৃক্ততা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপি।

প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় রামকলা শাইলবাড়ি এসআর উচ্চ বিদ্যালয় এবং খোকশাবাড়ী এমইউ উচ্চ বিদ্যালয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রামকলা শাইলবাড়ি এসআর উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে জয়লাভ করে। খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রামকলা শাইলবাড়ি এসআর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকলা শাইলবাড়ি এসআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু বর্মন এবং খোকশাবাড়ী এমইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক রায়।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রশান্ত রায় বলেন, “খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠের খেলাধুলা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক হিমাংশু বর্মন বলেন, “বর্তমান সময়ে শিশুদের মোবাইল ও প্রযুক্তিনির্ভরতা কমিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন।”

ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির প্রোগ্রাম অফিসার ডেভিড বাসকে বলেন, শিশুদের নেতৃত্ব বিকাশ, দলগত কাজের মানসিকতা সৃষ্টি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com