শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রোহিঙ্গা শিশুদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোহিঙ্গা শিশুদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
৫৯

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এ ঈদ উপলক্ষে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার (২১মে) সকাল ১০টায় ক্যাম্প-৪ এর সিআইসি অফিস দরবার হলে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কেয়ার অ্যান্ড মেইন্টেনেন্স অফিসার, সিআইসি অফিস  ক্যাম্প -৪ ইকবাল হোসেন এছাড়াও আরো উপস্থিত ছিল সিএইচই অফিসের মোঃ মাসুদ রানা এ সময় সাইট ম্যানেজমেন্ট সাপোর্ট (এসএমএস)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় মোট ২৩৯ জন রোহিঙ্গা শিশুর মাঝে ঈদ উপলক্ষে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুড়ি ১ কেজি, গুঁড়া দুধ ১ কেজি, ছোলা ১ কেজি, লাচ্ছা সেমাই ৫০০ গ্রাম, ডাল ৫ কেজি, সয়াবিন তেল ২ লিটার, আটা ২ কেজি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, সাবান ৪টি, টুথব্রাশ ১টি, টুথপেস্ট ২টি, চিনি ২ কেজি, লাল মরিচ গুঁড়া ১০০ গ্রাম, লবণ ২ কেজি এবং নুডলস (১৬ পিস) ১ প্যাকেট। এছাড়া ৭৬ জন কন্যা শিশুর মাঝে স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

সুশীলনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর আঁখি পারভিন, সোবহান আলী এবং জাহিদুল হক। খাদ্য সামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়। তারা সুশীলন ও এইচসিআই-এর প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com