আনোয়ার হোসে, নিজস্ব প্রতিবেদকঃ | শুক্রবার, ২২ মে ২০২৬ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গত ১৫-০৫-২৬ইং তারিখে দেশকাল নিউজ অনলাইন পোর্টালসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে “ভিজিএফ এর চাল কম দেওয়ার অভিযোগ, ক্ষুব্ধ উপকারভোগীরা” শীর্ষক শিরোনামের প্রকাশিত সাংবাদের প্রতিবাদে একটি লিখিত বিবৃতি দিয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডল।
বিবৃতিতে ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডল উল্লেখ করেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা ভিত্তিহীন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউনিয়নে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ কর্মসূচির চাল সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, পুলিশ প্রশাসন, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, খাদ্য গোডাউন থেকে কিছু ছেঁরা ফাঁটা বস্তায় চাল দেওয়া হয়। এই সব বস্তা খাদ্য গোডাউন থেকে পরিষদে এনে বিতরণ করা পর্যন্ত সামান্য পরিমাণ চাল পড়ে যায়। বিতরণের শেষ পর্যায়ে ৬০ কেজি চাল কম পড়লে পরবর্তীতে বাজার থেকে চাল ক্রয় করে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল প্রতিহিংসা বশত সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেন। তিনি এই মিথ্যা, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com