আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | শনিবার, ২৩ মে ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম গাইবান্ধা জেলাবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এক বাণীতে তিনি শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এই উৎসবে সবাইকে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় এমপি আব্দুল করিম বলেন, “ঈদুল আজহা আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার মাধ্যমে মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন দৃঢ় হয়। এই পবিত্র দিনে ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে আসুন আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করি।”
গাইবান্ধাবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, “চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে এলাকার প্রতিটি মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। পবিত্র ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ গাইবান্ধা গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
পরিশেষে, তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং বিশ্ববাসীর সুস্থতা ও নিরাপত্তা কামনা করে সবার জন্য একটি নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের প্রার্থনা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com