বাংলা দৈনিক নিজস্ব প্রতিনিধি | বুধবার, ২৭ মে ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ শিমুল রানা। এক শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদুল আযহা মুসলিম জাতির জন্য ত্যাগ, ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে।
তিনি বলেন, “ধনী-গরীব নির্বিশেষে সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য সৃষ্টি করে পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরবানীর মাধ্যমে যে ত্যাগের শিক্ষা আমরা পাই, তা আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মোহাম্মদ শিমুল রানা আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা ও স্বার্থপরতা বৃদ্ধি পাচ্ছে। পবিত্র কুরবানীর শিক্ষা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুক এবং সবাইকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করুক। আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেটাই হোক এবারের ঈদের মূল অঙ্গীকার।”
তিনি বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। তাই সামর্থ্যবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া।”
দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি আরও বলেন, “ত্যাগ, ভালোবাসা ও মানবিক মূল্যবোধে আলোকিত হোক প্রতিটি হৃদয়। পবিত্র ঈদুল আযহার মহিমায় আলোকিত হোক বাংলাদেশ, বদলে যাক পৃথিবী। দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।”
সবশেষে মোহাম্মদ শিমুল রানা দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন—
“ঈদ মোবারক”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com