শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাচোলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ

ডেস্ক রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাচোলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ
৭৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ। এক শুভেচ্ছা বার্তায় ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, চাঁপাইনবাবগঞ্জ সহ সমগ্র বাংলাদেশের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবতার মহান শিক্ষা আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও ঐক্য বয়ে আনুক।

এই পবিত্র দিনে মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণ দান করুন। সবার জীবন আনন্দ, সুখ ও শান্তিতে ভরে উঠুক — এই কামনা করি।

ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে ওসি বলেন, নাচোল উপজেলার নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে একাধিক ইউনিট সার্বক্ষণিক টহলে থাকবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন ওসি।

🌙 ঈদ মোবারক ✨

সুকোমল চন্দ্র দেবনাথ
অফিসার ইনচার্জ (ওসি)
নাচোল থানা
চাঁপাইনবাবগঞ্জ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com