শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিথর হলো জ্ঞানের প্রদীপ, সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে শিক্ষক মিজানুর

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   রবিবার, ৩১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিথর হলো জ্ঞানের প্রদীপ, সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে শিক্ষক মিজানুর
৬৯

ঈদের পরের দিন ছিল মেয়ের বিয়ের তারিখ, নতুন সাজে সেজে ওঠার কথা ছিল প্রিয় বাবার। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, ঈদের আগের রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান।

রোববার (৩১ মে) রাত সাড়ে ১২টায় রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ দুপুর আড়াই টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, কর্মস্থল ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রিয় শিক্ষককে হারিয়ে অঝোরে কাঁদছেন তাঁর অগণিত ছাত্র-ছাত্রী ও সহকর্মীরা।

তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। জ্ঞানের আলো ছড়াতে তাঁর নিরলস প্রচেষ্টা ও অমায়িক ব্যবহার তাঁকে সকলের হৃদয়ে চিরস্থায়ী আসন করে দিয়েছিল।

শিক্ষকতা ছাড়াও তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

শোকাহত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে যেন পরপারে সর্বোচ্চ সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই গভীর শোক সহ্য করার শক্তি দান করেন—এটাই সকলের প্রার্থনা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com