শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সালথায় বাজিতে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

সিনিয়র রিপোর্টার :আব্দুস সালাম মোল্লা   |   রবিবার, ৩১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালথায় বাজিতে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
৮৫

ফরিদপুরের সালথায় বাজিতে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩০ মে) রাত ১০ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎স্থানীয়রা জানান, উপজেলার কামাইদিয়া গ্রামে একটি চায়ের দোকানে বসে বাজিতে লুডু খেলছিলেন একদল যুবক। খেলার মধ্যে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় তা রূপ নেয় সংঘর্ষে। প্রায় ঘন্টাব্যাপী দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে একপক্ষের নেতৃত্বে দেন স্থানীয় ইমারত মোল্যা ও অপর পক্ষের নেতৃত্ব দেন শাহজাহান মৃধা। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com