রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | রবিবার, ৩১ মে ২০২৬ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ মেজর জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর নবী, শাহাদাত হোসেন, পান্না বিশ্বাস, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক, সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মানিক, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। উৎপাদনমুখী অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে তাঁর উদ্যোগ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছেন।
আলোচনা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে শহীদ মেজর জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com