ইবি প্রতিনিধি: | রবিবার, ৩১ মে ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত খুলনা জেলার কয়রা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতি‘র নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবস্হাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: এখলাছুর রহমান এবং দা‘ওয়াহ এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মাশুক এলাহী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
শনিবার (৩০ মে) সকাল ১০ টার দিকে কপতাক্ষ মহাবিদ্যালয়ে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ইদ পূণর্মিলনী অনুষ্ঠান শেষে উপদেষ্টামণ্ডলী এ কমিটি ঘোষণা করেন।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাদিক ত্বহা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমান মনোনীত হয়েছেন। অতিশীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশকরা হবে বলে জানিয়েছেন।
এসময় সদ্যবিদায়ী সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-০৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওয়ালিউল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. মন্জুরুল আলম নান্নু, এ্যাড. শাহিনুর রহমান শাহিন, ঘুখরাঘাটি ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন ইবরুল হাসান মামুন,হাফেজ আফজাল হোসেন ,জাহিদ সোহাগ , আল হেলাল,মুশফিকুর রহমান বাপ্পি, হাবিবুল্লাহ, সাইফুল বিন আসাদসহ ইন্টারমিডিয়েট / আলিম পড়ুয়া সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এম. পি. মাওলানা আবুল কালাম আজাদ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে তিনটি পরামর্শ দেন
১.ভালো মানের স্টুডেন্ট তৈরি করে কয়রাকে কিভাবে সাজানো যায় সে ব্যাপারে আমাকে পরামর্শ দিবেন ২. বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকার সাথে সমন্বয় সাধন করে এলাকার উন্নয়নের জন্য কাজ করার তাগীদ দিবেন। ৩. সংগঠনের বর্তমান নাম ‘সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতি‘ পরিবর্তন করে ‘সুন্দরবন ছাত্র-ছাত্রীকল্যাণ সমিতি রাখার পরামর্শ দেন।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি বলেন, সুন্দরবন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।
এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। আমি সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার্থী কল্যাণ, ঐক্য ও সংগঠনের উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।
এদিনে উক্ত সংগঠনের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্রেস দিয়ে বরণ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com