শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে চরভদ্রাসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল

সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা   |   রবিবার, ৩১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে চরভদ্রাসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল
৪৯

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।

চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি জনাব অহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফরের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন জনাব অহিদুজ্জামান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সিনিয়র নেতা জনাব এজিএম বাদল আমিন, দলের সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার, সম্মেলন প্রস্তত কমিটির সদস্য মন্জুরুল হক মৃধা, সদস্য ওবায়দুল বারী দিপু খান, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মাহবুবুর রহমান দুলাল, জাতীয়তাবাদী ছাত্র দল সভাপতি কলেজ শাখা আলামিন মোল্লা, যুবদল নেতা আসাদুজ্জামান কাঞ্চন, কৃষক দলের সিনিয়র সহসভাপতি পিএম কামরুল হাসান

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের একজন অন্যতম প্রবক্তা। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
পরে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন চরভদ্রাসন থানা মসজিদের ইমাম মাওলানা জামিল হাসান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com