শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন: কনিকাড়া ঈদুল আযহা উপলক্ষে জমজমাট ফুটবল টুর্নামেন্ট

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন: কনিকাড়া ঈদুল আযহা উপলক্ষে জমজমাট ফুটবল টুর্নামেন্ট
৪৭

“মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত এই আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা নামে অংশগ্রহণকারী দুটি দল। খেলা দেখতে মাঠে ভিড় করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সরদার মাহমুদ আলী, কনিকাড়া গ্রামের কৃতি সন্তান মাসুক চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বাদল,নবীন গ্রুপের প্রতিষ্ঠানের কর্মরত মোঃ মাসুম চৌধুরী, নবীনগর কলেজে সরকারি কলেজে শিক্ষার্থী তোফাজ্জল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা।বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল পথে পরিচালিত করে।

মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। খেলা শেষে টুর্নামেন্টের বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় খেলোয়াড় ও দর্শকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করে।স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।”মাদক নয়, খেলাধুলাই হোক তরুণদের শক্তি”— এই বার্তাই যেন ছড়িয়ে দিয়েছে কনিকাড়ার এই ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com