শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান : ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান : ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
৩৪

‎গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ মে) দিবাগত

রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামে অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে মোঃ আমিন আকন্দ (৫০) নামে এক মাদক কারবারিকে তার বসতবাড়ির আঙিনা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

অপর দিকে, ‎একই ঘটনায় ঘটনাস্থল থেকে মোঃ আতিকুর রহমান (২০) নামে এক যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

 

‎পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com