শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

​আদর্শের পথে অবিচল এক ত্যাগী সৈনিক মো. রফিকুল ইসলামের লড়াই

​নিজস্ব প্রতিবেদক, নাটোর:   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

​আদর্শের পথে অবিচল এক ত্যাগী সৈনিক মো. রফিকুল ইসলামের লড়াই
৭৫

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়ার সন্তান মো. রফিকুল ইসলাম এমন এক ব্যক্তিত্ব, যার জীবন আবর্তিত হয়েছে দেশপ্রেম, সামরিক শৃঙ্খলার পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতির এক দৃঢ় বন্ধনে। মরহুম ওসমান গনী মোল্লার সুযোগ্য সন্তান এবং নাটোরের ইতিহাসের কিংবদন্তি ছাত্রনেতা মরহুম ক্বারি ও মাওলানা মোসলেম উদ্দিনের ছোট ভাই রফিকুল ইসলাম ছোটবেলা থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনে গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্তব্যরত অবস্থায় নিজের দায়িত্ব পালনে নিষ্ঠার পরাকাষ্ঠা দেখানো এই বীর সন্তান পাহাড়ি অঞ্চলে দায়িত্ব পালনকালে গুরুতর শারীরিক আঘাতপ্রাপ্ত হয়ে ১৯৯২ সালে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে অবসরে যেতে বাধ্য হন। তবে অদম্য দেশপ্রেমের নেশায় সেনাবাহিনী থেকে অবসরে আসার পর তিনি সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন জাতীয়তাবাদী রাজনীতির সাথে। ৪নং মশিন্দা ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বহুবার রাজনৈতিক প্রতিপক্ষের রোষানলে পড়েছেন এবং নানা সময় নির্যাতনের শিকার হয়েছেন। শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজের দলের অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার মধ্যেও তিনি মাথা নত না করে আদর্শের পথে অটল থেকেছেন। বর্তমানেও তাকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

রফিকুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তার প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট—তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি স্তরে ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করেই দল পরিচালনা করতে হবে। তিনি বিশ্বাস করেন, দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের আদর্শের বি এন পি-কে জনতার সামনে তুলে ধরা সম্ভব। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই এদেশের প্রকৃত উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব এবং ইনশাআল্লাহ এই পথেই রাজনীতির আগামীর স্বপ্ন বাস্তবায়ন হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com