শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভেনিসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মোহাম্মাদ উল্লাহ সোহেল ইউরোপ ব্যুারো প্রধান:   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভেনিসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
৭১

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের মারঘেরাতায় স্থানীয় একটি হলরুমে এই স্মরণসভার আয়োজন করা হয়।

ভেনিস বিএনপির সদ্য সাবেক কমিটির সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে এবং সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক শমসের আকবর পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা তাঁর রাজনৈতিক জীবন, কর্ম ও দেশের প্রতি অসামান্য অবদান নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বাংলাদেশের যেকোনো সংকটময় মুহূর্তে জিয়াউর রহমানের অবদান এবং তাঁর দূরদর্শী নেতৃত্ব দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্মরণসভায় বক্তব্য রাখেন ভেনিস বিএনপির উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর, পলাশ রহমান, কামরুজ্জামান বাবু, ফারুক শেখ, যুবরাজ দেওয়ান, হাবিব শিকদার, আব্দুর রউফ, শহীদ মির, আব্দুল জলিল শেখ, আনোয়ার হোসেন, আহাদ মিয়া, আইনল হক, লোকমান হোসেন, খায়ের হাওলাদার, মিঠুন মাঝি, আকবর খান, ফখরুল চৌধুরী, মিজানুর রহমান, শাহাদাত হোসেন, রহমান সৈয়াল, ইউনুস মিয়া, মাসুদ রানা, আমির হোসেন, মোস্তফা, নাজমুল, ওমর ও মিজান দেওয়ানসহ আরও অনেকে।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভেনিস বিএনপি, ভেনিস যুবদল, ভেনিস স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ অংশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এমদাদুল হক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com