শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রে ‘’বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’’ এর আত্মপ্রকাশ

কামরুজ্জামান হেলাল,  যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে ‘’বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’’ এর আত্মপ্রকাশ
৪১

গত ৩১ মে ২০২৬ ইং রোববার বিকেল ৫ টায় মিশিগানে বসবাসরত বাংলাদেশের অ্যাডভোকেটদের সমন্বয়ে গঠিত সংগঠনের আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে ওয়ারেন সিটির অভিজাত রেস্টুরেন্ট আল-শাহীতে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য-সচিব এডভোকেট দীপক চৌধুরীর সঞ্চালনায় সকালের পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ‘’বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান , যুক্তরাষ্ট্র‘’ নামকরণের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

সভায় ৭ সদস্য বিশিষ্ট সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয় |কমিটির সদস্যরা হলেন (১) এড. মোঃ আব্দুর রহিম (২) এড.মোঃ মোহাব্বত খান (৩) এড. আব্দুর রহমান চৌধুরী (৪) এড.আব্দুর রশিদ (৫) এড.দীপক চৌধুরী (৬) এড.মোহাম্মদ শফিউল আজম মাছুম (৭) এড.মোশাররফ হোসেন।

সভায় সংগঠনের আহবায়ক কমিটিতে বাংলাদেশের বিভিন্ন বারের সিনিয়র অ্যাডভোকেটদের ৩ জনকে সম্মানিত সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। অন্তর্ভুক্ত সদস্য (১)এডভোকেট মহব্বত খান (২) এডভোকেট সুভাষ চক্রবর্তী ৩) রাধাপদ দেব সজল (সাবেক পিপি)।

সভায় সকলের আলোচনা ও মতামতের ভিত্তিতে ফ্যামিলি গ্যাদারিং এর উদ্দেশ্যে সংগঠনের পক্ষ হইতে ‘’ফ্যামিলি ডিনার’’আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তুতি উপ-কমিটি গঠন করা হয় | ১) এড. কায়সার হাসান সিমন (আহ্বায়ক) ২) এড. দীপক চৌধুরী (সদস্য) ৩) এড.মোহাম্মদ শফিউল আজম মাসুম (সদস্য) ৪) এড. মোশাররফ হোসেন (সদস্য) ৫) এড.বজলুর রহমান (সদস্য) ৬) এড.শামসুল হাসান বাবর (সদস্য) ৭) এড. মাহমুদুর রহমান (সদস্য)।

সভায় উপস্থিত গুরুত্বপূর্ণ আলোচনায় আরো অংশগ্রহণ করেন অ্যাড.কয়সর আহমেদ চৌধুরী ,অ্যাড. মোহাম্মদ মঈনুদ্দিন, অ্যাড. আজিব উদ্দিন,এড. নুরুল মইনুল, অ্যাড.হোসেন আহমেদ সেলিম প্রমুখ এডভোকেটগণ। পরবর্তী সভার তারিখ ২৮ জুন ২০২৬ ইং রোববার সন্ধ্যে ৬ টায় নির্ধারিত হয়। সমাপনী বক্তব্যে সভার সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বপনকৃত এই শিশু সংগঠন কে সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরের আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com