শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি
৩৫

মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে বলে জানিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বুধবার (৩ জুন) দুপুরে বাঁশখালী পৌরসভার কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই এই কথা জানান তিনি। তিনি বলেন, আপনারা একটা দায়িত্বে আছেন বলেই মানুষ আপনাদের কাছে আসে, আসবে। মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে। এমনভাবে সেবা দিতে হবে মানুষ যাতে আপনার মা বাবাকে গালি না দিয়ে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়৷ বাঁশখালী পৌরসভার সার্বিক উন্নয়নে আমি আপনাদের খাদেম হিসেবে সবসময় সহযোগিতা করে যাবো। পৌরসভার উন্নয়নের স্বার্থে আমাকে যেখানে যেতে হয় আমি সেখানে যাবো। আপনারা শুধু আমাকে জানাবেন কোথায় কি করতে হবে, কোথায় যেতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী দুইজনই অভিজ্ঞ রাজনীতিবিদ। বাঁশখালীর উন্নয়নে তারা খালি হাতে ফেরত দিবেন না আশা করি। আমরা সকলে মিলে বাঁশখালীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবো, ইনশাআল্লাহ। বাঁশখালী পৌরসভার প্রশাসক ও ইউএনও রুহুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, বাঁশখালী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com