চট্টগ্রাম প্রতিনিধি: | বুধবার, ০৩ জুন ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বুধবার ০৩ জুন ২০২৬ ইং সন্ধ্যা ৭ টায়, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এক পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় উপস্থিত থেকে জনসাধারণের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। পথসভায় পুলিশ সুপার জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জঙ্গল সলিমপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখলসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ বিনির্মাণে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই কোনো অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা কিংবা আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো তথ্য সম্পর্কে অবগত হলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। মতবিনিময় পর্বে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন।
পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তিনি জঙ্গল সলিমপুরের সার্বিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে কোনো অপপ্রচার, গুজব বা প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে আইন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং এলাকার ইতিবাচক পরিবর্তনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পথসভায় উপস্থিত জনসাধারণ পুলিশ সুপার মহোদয়কে নিজেদের মাঝে পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা জেলা পুলিশের গণমুখী, মানবিক ও জনবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং জঙ্গল সলিমপুর এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার ও ফোর্সগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com