শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম আর নেই

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম আর নেই
৬৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরউপজেলার আলীয়াবাদ এলাকার বাসিন্দা ও জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ তাজুল ইসলাম (৭৫) আর নেই। আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল ৯টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাজুল ইসলাম আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ আসর আলীয়াবাদ দক্ষিণ কবরস্থান মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ওই কবরস্থানেই তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, নবীনগর প্রেসক্লাব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানসহ এলাকার বিভিন্ন পেশাজীবী ও সুধীজন।
তাঁর মৃত্যুতে নবীনগরের শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com