নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপির জাতীয় নেতা, সাবেক মন্ত্রী ও মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মনিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যশোর জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদ মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মোকবুল ইসলাম, বিএনপি নেতা মো. খায়রুল ইসলাম, নাজমুল হক লিটন, কামরুজ্জামান, ওলিয়ার রহমান ও হাজি মিজান।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com