শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জার্মানিতে বার্লিন বিএনপির উদ্যেগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জার্মানি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জার্মানিতে বার্লিন বিএনপির উদ্যেগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নভেম্বরেে রক্তঝরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বার্লিনের মহানগর শাখা। দিবসটি পালন উপলক্ষে ৯ নভেম্বর সোমবার বিকেলে নগরীর একটি মিলনায়তনে  বার্লিন মহানগর  বি এন পির উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার।

রেদওয়ান এর কোরআন তেলওয়াত তারপর সমবেত জাতীয় ও দলীয় সংগীত “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ” গান গেয়ে শুরু হয়  মূল অনুষ্ঠান। সংগঠনের সদ্য সাবেক সভাপতি মো: জসিম সিকদার এর সভাপতিত্বে ও বার্লিন বি এন পি সদ‍্য সাবেক সাধারণ সম্পাদক জি এস বাবুল বেপারী’র পরিচালনায় অনুষ্ঠানে ও সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন খোকন, দিবসটির তাৎপর্য তুলে ধরেন প্রধান বক্তা জার্মান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী রেজাউল হক সাঈদ , সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: গিয়াসউদ্দিন টিপু, শহিদুল ইসলাম পরাগ সাবেক সিনিয়র সহ-সভাপতি বার্লিন মহানগর বি এন পি, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সাবেক সভাপতি সাঈদুর রহমান সাঈদ ও স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সাবেক সাধারণ সম্পাদক
কাজী জাহাঙ্গীরসহ আরো অনেকে।

সভায় অন্যান্য মধ্যে আরো বক্তব্য রাখেন জার্মান জাতীয়তাবাদী যুবদল নেতা আব্দুল হান্নান রুহেল, যুবদলের সাবেক সভাপতি হাসিবুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, যুবদল নেতা আবু তাহের, মাহবুবুর রহমান, সুমন, জিয়া সাইবার ফোর্স জার্মানি শাখার পলাশ আহম্মেদ, বার্লিন মহানগর কমিটির সাবেক প্রচার সম্পাদক আবু তাহের, রেদওয়ানসহ জার্মান স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার আহ্বায়ক মোহাম্মদ সুহেব আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক দল জার্মানি পুর্ব শাখার যুগ্ম আহবায়ক মোহাইমিনুল ইসলাম মিশু, নয়ন , রিপন মৃধাসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন । ১৯৭৫ সালে নভেম্বরে  সিভিল ও মিলিটারি উভয় সেক্টরে যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল তখনো ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে শহীদ জিয়া নেতৃত্ব দিয়েছিলেন । সিপাহী ও জনতার সম্মিলিত বিপ্লবের ফলশ্রুতিতে জিয়াউর রহমানকে বন্দীদশা মুক্ত হোন এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের নেতৃত্ব দেন। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়েছিলেন।

বক্তারা মানবিক রাষ্ট্র বিনির্মাণে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান।  ‎অনুষ্ঠানে জার্মান বিএনপি সহ যুবদল,স্বেচ্ছাসেবক দল, সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরাসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com