শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিক্ষকতা জীবনের বর্ণাঢ্য অধ্যায় শেষ: মণিরামপুরে প্রধান শিক্ষক হোসনেয়ারাকে আবেগঘন বিদায়।

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিক্ষকতা জীবনের বর্ণাঢ্য অধ্যায় শেষ: মণিরামপুরে প্রধান শিক্ষক হোসনেয়ারাকে আবেগঘন বিদায়।

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হোসনেয়ারা খাতুনের ৩৬ বছরের বর্ণাঢ্য কর্মজীবন সমাপ্তি উপলক্ষে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও মর্যাদার প্রতীক এই শিক্ষকের বিদায়ক্ষণে উপস্থিত সবার চোখেই ছিল আনন্দের জল আর ভালোবাসার অশ্রু।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম বলেন, “হোসনেয়ারা খাতুন কেবল একজন শিক্ষকই নন, তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ মানুষ গড়ার কারিগর। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও আদর্শিক নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিনিয়র উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. নূর-এলাহী প্রিন্স বলেন, “প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে তাঁর অবদান মণিরামপুরবাসী কখনো ভুলবে না।”

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাকিল আলমের মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জালঝাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামীম আলম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো: রওশন আলী, আনিচুর রহমান, ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার রায় এবং প্রাক্তন ছাত্র মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বিদায়ী সংবর্ধিত অতিথি প্রধান শিক্ষক মোছাঃ হোসনেয়ারা খাতুন তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “১৯৯০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম। দীর্ঘ ৩৬ বছর এই পেশার সাথে যুক্ত থেকে শিক্ষার্থীদের ভালোবাসা আর সহকর্মীদের সহযোগিতা পেয়েছি। আজ কর্মজীবন শেষ করে বিদায় নিলেও আমার হৃদয় জুড়ে থাকবে এই বিদ্যালয় এবং মণিরামপুরের প্রিয় মানুষগুলো।”

উল্লেখ্য, ১৯৯০ সালে সরকারি চাকরিতে যোগদানের পর দীর্ঘ ৩৬ বছর সততা ও সুনামের সাথে শিক্ষকতা জীবন শেষ করে মণিরামপুর উপজেলার জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com