শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

BJSA নির্বাচনে যুগ্ম মহাসচিব নির্বাচিত হলেন বিচারক মো. আহসান হাবিব

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

BJSA নির্বাচনে যুগ্ম মহাসচিব নির্বাচিত হলেন বিচারক মো. আহসান হাবিব
৩৯৬

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন (BJSA) নির্বাচনে সারা দেশের সম্মানিত বিচারকবৃন্দের প্রত্যক্ষ ভোটে যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন বিচারক মো. আহসান হাবিব। নির্বাচনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সাফল্য এককভাবে তাঁর নয়; বরং সহকর্মী বিচারকবৃন্দের ভালোবাসা, আস্থা, দোয়া ও অনুপ্রেরণার সম্মিলিত ফল। দেশের সকল বিচারকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি এই দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করার অঙ্গীকার করেন। বর্তমানে মো. আহসান হাবিব বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত রয়েছেন। তিনি একজন খ্যাতনামা আইনজ্ঞ ও আইন শিক্ষাবিদ হিসেবেও সুপরিচিত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (LL.B Hon’s) ও স্নাতকোত্তর (LL.M – First Class) ডিগ্রি অর্জন করেন।

পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে উচ্চতর আইন শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি জাপানের কিয়ো (Keio) ইউনিভার্সিটি, টোকিওতে ভিজিটিং প্রফেসর অব ল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনে ফেলো হিসেবে গবেষণা কার্যক্রমে যুক্ত ছিলেন। নবনির্বাচিত যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে বিচারকদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও কল্যাণ রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন। এ ক্ষেত্রে সহকর্মী বিচারকদের সার্বিক সহযোগিতা ও দোয়া সবসময় কামনা করেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন (BJSA) দেশের বিচার বিভাগে কর্মরত বিচারকদের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বশীল সংগঠন, যা বিচার বিভাগের স্বাধীনতা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com