শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

UNGC-এর অংশীদার প্রতিষ্ঠানের ফ্রি ওয়ার্কশপ অনুষ্ঠিত

  |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

UNGC-এর অংশীদার প্রতিষ্ঠানের ফ্রি ওয়ার্কশপ অনুষ্ঠিত

ইউনাইটেড ন্যাশনস গ্লোবাল কমপেক্ট (UNGC) এর আন্তর্জাতিক প্রতিষ্ঠান এর অংশ হিসেবে ফ্রি কর্মশালা অনুষ্ঠিত। কর্মশালা টি অনু‌ষ্ঠিত হয় দ্যি সান প্রি ক‌্যা‌ডেট স্কু‌ল, সালনা, গাজীপুর।

“মোবাইল আসক্তি” শিশু এবং অভিভাবক মানসিক স্বাস্থ্যে উপর প্রভাব এই বিষয়ে কর্মশালা পরিচালনা করা হয়।

মূল আলোচক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন এসো সচেতন হই সোসাইটির সভাপতি, জনস্বাস্থ্য পেশাজীবী ও সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম।
তিনি “মোবাইল আসক্তির” কারণে শিশু-কিশোর এবং অভিভাবকদের উপর মানসিক, সামাজিক ও আচরণগত প্রভাব বিশ্লেষণ করেন এবং করণীয় সম্পর্কে সচেতন করেন।

মোবাইল একদিকে যেমন আধুনিক জীবনের অপরিহার্য অংশ, তেমনি অতিরিক্ত ব্যবহারে এর রয়েছে নানা ক্ষতিকর দিক।
যেমন, দৃষ্টিশক্তির সমস্যা,মস্তিষ্কে চাপ ও মনোযোগ হ্রাস,ঘুমের ব্যাঘাত, সামাজিক যোগাযোগ দুর্বল হয়,শিক্ষায় মনোযোগ কমে যায় । মানসিক সমস্যা বৃদ্ধি: হতাশা, উদ্বেগ, রাগ ও আচরণগত সমস্যা বাড়ে।

করণীয়:
– প্রতিদিন নির্দিষ্ট সময় মোবাইল ব্যবহারের সীমা নির্ধারণ করুন
– ঘুমের আগে মোবাইল ব্যবহার পরিহার করুন
– শিশুদের বিকল্প শারীরিক ও সৃজনশীল কাজে উৎসাহ দিন
– পরিবারের সঙ্গে সময় কাটান, প্রকৃতির সান্নিধ্যে থাকুন

কর্মশালা শেষে ওয়ান টু ওয়ান কাউন্সি‌লিং করা হয় । উক্ত ফ্রি কর্মসূচিতে উপ‌স্থিত ছি‌লেন শিক্ষক, অ‌ভিভাবক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় প্রতি‌নি‌ধি সহ প্রায় ২৫০ জন।

মোবাইল হোক উপকারী, ক্ষতিকর নয় – আমাদের ব্যবহারই পার্থক্য তৈরি করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com