আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলের দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া (কলেজের দক্ষিণে) এলাকার জনৈক আবু সাঈদ মিয়ার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বিকেলে হঠাৎ ওই পুকুরের পানিতে অপরিচিত এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। লাশটির পিঠে মাটিসহ বিবস্ত্র অবস্থায় ছিল। নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, পুকুরে একটি ভাসমান লাশের খবর পেয়ে থানার ওসিকে জানানো হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com