শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল-২ মোটরসাইকেল আরোহীর

সফিকুল ইসলাম বাদল:   |   রবিবার, ২৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল-২ মোটরসাইকেল আরোহীর
১২

ব্রাহ্মণবাড়িয়া আগরতলা আর্ন্তজাতিক সড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডায় মোটরসাইকেল ও অটোরিক্সা সংঘর্ষে দুই প্রাণ গেল মোটরসাইকেল আরোহী । রোববার (২৫ আগস্ট) সকালেআখাউড়াগামী একটি মোটরসাইকেলে সাথে বিপরীতদিক থেকে আশা সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় অটোরিক্সার চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন।

নিহতদের নাম শাহীন চৌধুরী (৪৮) ও চঞ্চল (৩৮)। দু’জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, আখাউড়াগামী একটি মোটরসাইকেলে সাথে বিপরীতদিক থেকে আশা সিএনজি চালিত অটোরিক্সার  সংঘর্ষে মোটরসাইকেলের ২জন আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ সময় অটোরিক্সার চালকসহ ৫ জন যাত্রী আহত হন। আহতদের চিকিৎসার জন্য আখাউড়া ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com