শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অন্তবতীকালীন এ সরকার ছাত্রজনতার রক্তের ওপর দিয়ে গঠিত

শফিকুল ইসলাম বাদল:   |   রবিবার, ১৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অন্তবতীকালীন এ সরকার ছাত্রজনতার রক্তের ওপর দিয়ে গঠিত
১০

মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অন্তবর্তী সরকার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত একটি সরকার। এই সরকারকে নিয়ে আমরা হেলা ফেলা করতে পারি না।

আমাদের কিছু দায়িত্ব আছে, জনগনের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যাতে ভালো একটি সরকার গঠিত হতে পারে সে রকম পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করছি। নিজেদের ইচ্ছে মতো কিছু করছি না। একটি সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া যায় তাই নিয়ে আমরা কাজ করছি।তিনি রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃ স্কুল বিজ্ঞান উৎসবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠানে এআরডি প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাশাসক মোহাম্মদ দিরারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, বেসরাকি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল,বিটিভির জেলা প্রতিনিধি আরজু মিয়া প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com