শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অবশেষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়া বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষক বরখাস্ত

সাগর হোসাইন   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবশেষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়া বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষক বরখাস্ত

গত ৫ জুলাই ২০২৩ ইং তারিখ নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে নিজ অফিস রুমে অসামাজিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবু সাদাত শামিম আহমেদ ওরফে মিঠু ও এক শিক্ষিকার বিরুদ্ধে। অফিস রুমে একাধিকবার অন্তরঙ্গ হয়েছেন তারা।

বিষয়টি নিয়ে মঙ্গলবার জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনা প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।  এমন অভিযোগের ভিত্তিতে গত ১ বছর যাবৎ দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন স্কুলের ম্যানেজিং কমিটি এবং শিক্ষা মন্ত্রনালয় ও রাজশাহী শিক্ষাবোর্ডকে দেওয়া হয় তদন্তভার।

তদন্ত শেষে নওগাঁর বদলগাছীর অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়া বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষককে অবশেষে বরখাস্ত করেন শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রনালয়। বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদাত সামীম আহমেদ ও সহকারী শিক্ষিকা মোসাঃ রিফাত আরার মাঝে অফিস রুমে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হয়।যা সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। ফলে ০৬/০৭/২৩ ইং তারিখে তাদেরকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছিল।

পরবর্তীতে চুড়ান্ত বরখাস্ত অনুমোদনের জন্য ২৫২ তম আপীল অরবিষ্ট্রেশন কমিটির সভায় উপস্থাপন করা হয়। ঐ কমিটি বিভিন্ন ভাবে তদন্ত ও আলাপ আলোচনান্তে বিষয় বস্তুু প্রমানিত হওয়ার কারণে তাদেরকে চুড়ান্ত ভাবে বরখাস্ত করলেন ঐ কমিটি। বরখাস্তের চিঠি বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার বরাবর দিয়ে তাদেরকে চূড়ান্ত বরখাস্ত করার ক্ষমতা প্রদান করেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে অভিযুক্ত ও বহিষ্কৃত দুই শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা তাদের মুঠোফোন গুলো রিসিভ করেন নাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, গত ১ অক্টোবর আমার কার্যালয়ে বরখাস্তের চূড়ান্ত চিঠি হাতে পেয়েছি, দুইজনের চিঠিই খুব শীঘ্রহই তাদের নিকট পৌঁছানো হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com