শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অবশেষে উদ্ধার হলো গাইবান্ধা হতে চুরি হওয়া হানিফ পরিবহনের বাস

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবশেষে উদ্ধার হলো গাইবান্ধা হতে চুরি হওয়া হানিফ পরিবহনের বাস

গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চুরি যাওয়া হানিফ পরিবহনের বাসটি দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার হাকিমপুর থানার শালাইপুর বাজার এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার (০৬ নভেম্বর) ভোরে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসটি চুরি হয়।

বিষয়টি নিশ্চিত করেন, গাইবান্ধা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা।

তিনি জানান, গাইবান্ধা-ঢাকা রোডের যাত্রীবাহী বাস (গাড়ি নম্বর ব-১৪৬৪৩০) প্রতিদিনের মতো টার্মিনালে রাখা ছিল। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভোরে কে বা কারা বাসটি চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার পরপরই হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি আরও বলেন, চুরি যাওয়া বাসটি দিনাজপুরের হাকিমপুর থানার শালাইপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে বাসটির দুটি চাকা এবং ব্যাটারী খোয়া গেছে। বাসটি গাইবান্ধায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, চুরির বিষয়ে সকালে অভিযোগ পাওয়ার পর পুলিশ বাসটি উদ্ধারে মাঠে কাজ করছিল। শুনেছি বাসটি দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে। অভিযোগকারী এখনও আমাদের বাস উদ্ধারের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, হানিফ পরিবহন কর্তৃপক্ষ ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দ্রুত বাসটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে কারা এ চুরির সঙ্গে জড়িত, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com