শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় দোকানি গ্ৰেফতার

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় দোকানি গ্ৰেফতার

ইং ৩১/০৩/২০২৫ পবিত্র ঈদুল ফিতর কে কেন্দ্র করে অভয়নগর থানাধীন দেয়াপাড়া গ্ৰামের স্কুল মাঠে বিকাল হতে মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামের এক ব্যক্তি মেহেদীর ইন্ডিয়ান পানিপুরি ও ভোজপুরি ফুচকা নামের একটি অস্থায়ী দোকান দেয় এবং মেলায় আগত বিভিন্ন বয়সের দর্শনার্থী তার দোকান থেকে ফুচকা খায়।

পরবর্তীতে তার দোকানের ফুচকা খেয়ে পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় রাত থেকে পরের দিন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

বিষয়টি সোস্যাল মিডিয়ায় প্রচার ও চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় অভয়নগর থানার অফিসার ইনচার্জকে ঘটনার সাথে জড়িত ফুচকা দোকানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করলে অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মিহির মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম ইং০২/০৪/২০২৫ রাতে ফুচকা দোকানি মোঃ মনির হোসেন(২৫) কে তার নিজ বাড়ি মনিরামপুর থানার ঢাকুরিয়া গ্ৰাম থেকে গ্ৰেফতার করে।

এসংক্রান্তে তানজিম হোসাইন নামের একজন ভুক্তভোগী তার বিরুদ্ধে এজাহার দায়ের করলে অভয়নগর থানার মামলা নং-৩, তাং-০২/০৪/২০২৫ ধারা-২৭২/২৭৩/৩৩৬ The Penal Code, 1860; তৎসহ ৫৮(১৬) এর ৩৫, ৫৮(২০) এর ৩৯ এবং ৫৮(২৩) এর ৪২ নিরাপদ খাদ্য আইন, ২০১৩।

আসামির নাম ও ঠিকানাঃ
মোঃ মনির হোসেন, পিতা-আব্দুল লতিফ @ মিন্টু, সাং-ঢাকুরিয়া (উত্তরপাড়া), থানা-মনিরামপুর, জেলা-যশোর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com