হারুন আহমেদ, গোয়াইনঘাট : | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
অসহায়দের মুখে হাসি ফোটাতে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে কম্বল উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বিকেলে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের হাওর অঞ্চল অধ্যুষিত চলিতাবাড়ি গ্রামের অসহায় সুবিধা বঞ্চিত নিন্মআয়ের মানুষের মাঝে কম্বল উপহার দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুক্তরাজ্য উইটনি শহরের কাউন্সিলর আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন।সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন, একে নিউজ এর চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসেন,বিশিষ্ট সমাজসেবী আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান,ওমান শাখার সাবেক সভাপতি ইদ্রিস আলী এবং পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল বর্তমান সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনায়েম।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com