শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আইসিটি মামলায় অব্যাহতি পেলেন নবীনগরের ৫ সাংবাদিক

শফিকুল ইসলাম বাদল:   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইসিটি মামলায় অব্যাহতি পেলেন নবীনগরের ৫ সাংবাদিক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাবেক পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের করা ডিজিটাল নিরাপত্তা আইনের সাইবার ট্রাইবোনালে করা মামলায় নবীনগরের ৫ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন মহামান্ন আদালত। মঙ্গলবার (২৯/১০) সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের বেঞ্চ তাদের অব্যাহতি দেন।

আসামিপক্ষের আইনজীবী স্বরুপ কান্তি দেবনাথ বলেন, ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় গত ২৯ অক্টোবর দুই পক্ষের শুনানী শেষে ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।

অব্যাহতি পাওয়া পাঁচ সাংবাদিক হলেন-নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের নবীনগর প্রতিনিধি মাহবুব আলম লিটন, এশিয়ান টিভির নবীনগর প্রতিনিধি জয় বুলবুল, দৈনিক বর্তমান নবীনগর প্রতিনিধি সফর আলী,নবীনগর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পদক ও ঢাকা নিউজ ২৪. এর সাবেক প্রতিনিধি মমিনুল হক রুবেল, আমার সংবাদের নবীনগর প্রতিনিধি মো: বাবুল মিয়া।মামলায় বাদী পক্ষে ছিলেন,আইনজীবী মো. হাসান রেজা নাজমী ভুইয়া ডেভিড।

উল্লেখ্য, অভিযোগের ভিত্তিতে মুক্তিযোদ্ধার ভূয়া সন্তান সেজে ভাতা উত্তোলনের শিরোনামে প্রায় ২০/২৫ জন সাংবাদিক তাদের জাতীয় পত্রিকা নিউজটি প্রকাশ করেন।সেই প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে নবীনগর উপজেলার মাত্র পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নবীনগরের পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন গত ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com