শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:   |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ
১৯

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও দুপতারা ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতী ইসলামী মনোনীত সম্ভাব্য সাংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লা গণসংযোগ করাকালে সন্ত্রাসী শাহজাহান শিকারী, শাহপরান শিকারী, শাহজালাল শিকারী, আমীর হোসেন, ঈমন, তরিকুল ও আবুল হোসেনের নেতৃত্বে হামলা করা হয়।

হামলায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল হোসেনসহ ৫ জন কর্মী আহত হয়।

গণসংযোগে সন্ত্রাসী হামলা ও আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তারা বলেন। জনাব ইলিয়াস মোল্লা জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ দায়িত্বশীল এবং আড়াইহাজারের জনপ্রিয় জননেতা। তার গণসংযোগে বাধা প্রদান ও হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

যুক্ত বিবৃতিতে তারা আরো বলেন, ০৫ আগস্টে ফ্যাসিস্ট অপশক্তির বিদায়ের পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে এবং একটি সহনশীল পরিবেশ বিরাজ করবে। কিন্তু জুলাই বিপ্লবের পরও ফ্যাসিবাদী কায়দায় গণসংযোগে বাধা প্রদান, হামলা ও আহত করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।

তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এ জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com