শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে চিত্রাষ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন

সফিকুল ইসলাম বাদল:   |   রবিবার, ১৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে চিত্রাষ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দিয়েছে। মাদক প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। সভা শেষে মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com