শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আবু সাঈদ মহাকাব্যের নায়ক, তাকে নিয়ে গল্প-কবিতা লেখা হবে

  |   শনিবার, ১০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবু সাঈদ মহাকাব্যের নায়ক, তাকে নিয়ে গল্প-কবিতা লেখা হবে

আবু সাঈদের স্বপ্ন ছিল বড়, এজন্যই সে বুক পেতে দিয়েছে’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১০ আগস্ট) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সিন্ডিকেট রুমে শিক্ষার্থীদের সঙ্গে ঘণ্টাব্যাপী মতবিনিময়কালে তিনি একথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, তোমরাও আবু সাঈদের মতো বড় স্বপ্ন দেখো। তোমাদের যে ক্ষমতা সেটা অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে তোমরা পাল্টে দিতে পারো। তাই পিছু হটবা না। আমরা যেটা পারিনি তোমরা সেটা পেরেছ। তিনি আরও বলেন, আমরা মহাকাব্য পড়ে থাকি। আবু সাঈদ হলো সেই মহাকাব্যের নায়ক। ভবিষ্যতে তাকে নিয়ে অনেক কবিতা, গল্প ও সাহিত্য লেখা হবে।

আবু সাঈদ বিশ্বকে চমকে দিয়েছেন উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, তার গুলি খাওয়ার যে ছবি মানুষ দেখলো, এরপর মানুষকে আর থামানো যায়নি। তোমরা দ্বিতীয় বিজয় এনে দিয়েছ। দেশের মানুষ এ বিজয়ের সুফল ভোগ করবে। এটা যেন ব্যর্থ না হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com