শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আমরা অপরাজনীতি ও অপশক্তিকে কখনো আশ্রয় দেব না: আফেন্দী

আলমগীর হোসেন, ডোমার:   |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমরা অপরাজনীতি ও অপশক্তিকে কখনো আশ্রয় দেব না: আফেন্দী
১১

জমিয়তে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, “অনেক ত্যাগ ও শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই আমাদের কুরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ অনুসরণ করে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা অপরাজনীতি ও অপশক্তিকে কখনো আশ্রয় দেব না, বরং আল্লাহর জমিনে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবো।”

রবিবার (২৩ মার্চ) বিকেলে নীলফামারীর ডোমারে সোনারায় হাইস্কুল মাঠে জমিয়তে ইসলাম বাংলাদেশের আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সম্মানে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব মন্তব্য করেন তিনি।
এছাড়াও ইফতার মাহফিলে মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ছোট ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এবং ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে স্থানীয় ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com