শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আর মাত্র কয়েক ঘণ্টা পর আমাদের নবীনগর প্রেস ক্লাবের ভোট উৎসব

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর মাত্র কয়েক ঘণ্টা পর আমাদের নবীনগর প্রেস ক্লাবের ভোট উৎসব
১১

আর মাত্র কয়েক ঘণ্টা পর আমাদের নবীনগরে প্রেস ক্লাবের ভোট উৎসব । আগামীকাল ১৩ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার   অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর   প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে চলছে নানা উৎসাহ উদ্দীপনা। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন মনির (নয়া দিগন্ত ও বিজয় টিভি) ও মোহাম্মদ হোসেন শান্তি (স্বাধীন সংবাদ) সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক। সহ-সভাপতি পদে মো. মনির হোসেন (ঢাকা প্রতিদিন) ও জহিরুল হক জ.ই বুলবুল(এশিয়ান টিভি ও দেশ রুপান্তর), সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহাম্মদ উজ্জল (যুগান্তর) ও মোঃ দেলোয়ার হোসেন (ভোরের দর্পণ), সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামরুল ইসলাম (প্রথম ভোর) ও মিঠু সূত্রধর পলাশ (মানবকন্ঠ), ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে এরই মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম (দৈনিক ঢাকা), অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু (প্রজাবন্ধু), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক মো. সেলিম রেজা (জনতা) তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল  (সরোদ), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম (ফ্রন্টিয়ার) কার্যকরী সদস্য পদে নবীনগর প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল (মাইটিভি ও মানবজমিন) নবীনগর উপজেলা প্রতিনিধি, ও সাধারণ সম্পাদক মো. সাইদুল আলম সোহরাব (আজকের পত্রিকা ও মোহনা টিভি),নবীনগর উপজেলা প্রতিনিধি।

তবে কে হচ্ছেন, নবীনগর প্রেসক্লাবের আগামীর অভিভাবক! এ নিয়ে ভোটার ও সাধারণ মানুষের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ।

সভাপতি প্রার্থী মো. জালাল উদ্দিন মনির বলেন, আমি পূর্বে সভাপতি থাকাকালীন প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করেছি, অনৈতিক ও দূর্নীতির কোন ছোঁয়া আমাকে গ্রাস করতে পারে নাই। সততার সঙ্গে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি। এবার নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে পিআইবি প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়ন এবং নতুন সদস্য নেওয়ার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব ইনশাআল্লাহ।

অপর সভাপতি প্রার্থী মোহাম্মদ হোসেন শান্তি বলেন, আমি নির্বাচিত হলে ক্লাবের সকল সাংবাদিকদের সাথে নিয়ে প্রেসক্লাব তথা সকলের জীবন মান উন্নয়নে আন্তরিক দায়িত্ব পালন করে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com