শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বসত বাড়ি ভাংচুর ও গৃহবধূকে মারধর’র অভিযোগ 

ফরিদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম মোল্লা :    |   বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বসত বাড়ি ভাংচুর ও গৃহবধূকে মারধর’র অভিযোগ 
১১

ফরিদপুরের আলফাডাঙ্গার বিদ্যাধর গ্রামে দলাদলি ও আধিপত্যকে কেন্দ্র করে সৈয়দ হাবিব এর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক হাসান গাজীর বসত বাড়ি ও অটো ভ্যানগাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। ১২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ সময় হামলা কারীরা  ঘরে প্রবেশ করে লুটপাট করতে গেলে হাসান এর স্ত্রী আলেয়া বেগম বাধা দেওয়ায় তাকে মারধর করে। আলেয়া বেগম কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আলেয়া বেগম বলেন, সৈয়দ হাবিব সহ শতাধিক লোক হঠাৎ বাড়িতে হামলা চালায় ভাংচুর করে ও আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করে এবং গলার চেন নিয়ে যায়।

সৈয়দ হাবিব কে যোগাযোগ করে পাওয়া যায় নাই। জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com