শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইজতেমা ময়দানে সা’আদপন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইজতেমা ময়দানে সা’আদপন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে সা’আদপন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ওলামা মাশায়েখ, দাওয়াতে তাবলিগের সর্বস্তরের সাথি ও তৌহিদি জনতা’র আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে, শহরের মদিনা মারকাজ মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে মাওলানা আলহাজ্ব মোশারফ হোসাইনের সভাপতিত্বে ও মাওলানা আকরাম হোসেন রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুফতি তোহিদুল ইসলাম তুহিন, মুফতি আতাউর রহমান, হাফেজ আব্দুল মমিন, মাওলানা মীর খায়রুল ইসলাম, হাফেজ মুফতি এনামুল হাফিজসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার দাবি করেন। সেই সাথে বাংলাদেশে সা’আদপন্থীদের সকল কার্যক্রম আজীবনের জন্য নিষিদ্ধের দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com