মনিরুজ্জামান তুহিন,ইবি প্রতিনিধি: | রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১১১ বার পঠিত | পড়ুন মিনিটে
ফিলিস্তিনে চলমান দখলদার ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর গণহত্যার বিরুদ্ধে র্যালি ও মানববন্ধন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ – তারার মেলা।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এসময় শিশুদের হাতে ছিল প্রতীকী লাশ, ফিলিস্তিনের পতাকা ও নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড।
কর্মসূচিতে সাকসেস বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারের পরিচালক রায়হান জামিল বলেন,
“দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফিলিস্তিনের মুসলমানরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। ১৯৪৮ সাল থেকেই ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও গণহত্যা চলছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় ইতোমধ্যে প্রায় ৫০ হাজার নিরীহ ফিলিস্তিনি, বিশেষ করে নারী ও শিশু, শহীদ হয়েছেন। এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুসলিম হওয়া জরুরি নয়—মানবতা থাকলেই যথেষ্ট। দুর্ভাগ্যজনকভাবে, যারা মানবতার ফেরিওয়ালা সেজে থাকে, তাদের আমরা আজ নিরব দেখতে পাচ্ছি।”
ফুলকুঁড়ি আসরের পরিচালক আহমদ আবদুল্লাহ বলেন,
“ফিলিস্তিন একদিন স্বাধীন হবেই, এটি আল্লাহর ওয়াদা। গাজা ও রাফাসহ পশ্চিম তীরে ইসরায়েলের গণহত্যা মুসলমানদের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ।”
মানববন্ধনে অংশগ্রহণকারীদের “Stand up for Gaza”, “Stop Killing”, “Stop Killing Children in Palestine”, “যুদ্ধ নয়, শান্তি চাই”—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com