শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবিতে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

ইবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিতে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি
১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করায় তার বিরুদ্ধে ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত কার্যক্রমে সহায়তা করতে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের উপ-রেজিস্ট্রার, মো. আবু মুছা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,”আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জনাব মোঃ মোজাম্মেল হক মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে কটুক্তি করায় বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মোঃ মোজাম্মেল হক সম্পৃক্ত উক্ত ঘটনা সম্পর্কে কোন প্রকার অভিযোগ, মতামত, তথ্য, তথ্যচিত্র, অডিও এবং ভিডিও থাকলে লিখিত, মৌখিক ও ই-মেইল এর মাধ্যমে অথবা সরাসরি তদন্ত কমিটির আহবায়ক এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনূর রহমানের কাছে আগামী ২৩ জুন ২০২৫ তারিখের মধ্যে জানানোর জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,প্রাপ্ত তথ্যাবলী শুধুমাত্র তদন্ত কার্যে ব্যবহৃত হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com