শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবিতে শুরু গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ইবি প্রতিনিধি:   |   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিতে শুরু গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকে ভর্তিচ্ছুরা কেন্দ্রে প্রবেশ শুরু করেন। এদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অংশগ্রহণ করছে ১৩১০ শিক্ষার্থী।

ভর্তিচ্ছুদেরকে প্রধান ফটকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। পুরো পরীক্ষার বিষয়াদি মনিটরিং করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের ২টি একাডেমিক ভবনে ( রবীন্দ্র নজরুল কলা ভবন ও অনুষদ ভবন) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি । আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।”

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com