শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবি সাংবাদিকদের ওপর হামলা: তদন্ত ও শাস্তি দাবি ইবি ছাত্রশিবিরের

ইবি প্রতিনিধি:   |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবি সাংবাদিকদের ওপর হামলা: তদন্ত ও শাস্তি দাবি ইবি ছাত্রশিবিরের
৩৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করার সময় অর্থনীতি বিভাগের কতিপয় শিক্ষার্থী কর্তৃক সাংবাদিকদের সাথে সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইবি শাখা।

রবিবার (১৩ জুলাই) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এক যৌথ বিবৃতিতে ইবি ছাত্রশিবির সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী বলেন, “গতকাল বিকাল ৫:০০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আন্তঃসেশন খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে উপস্থিত সাংবাদিকদের সাথে কতিপয় শিক্ষার্থীর সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।”

নেতৃবৃন্দ বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো আদর্শ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

আমরা আহত সকলের আশু সুস্থতা কামনা করছি। সেই সাথে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবার সচেতনতা ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com