শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

আনোয়ার হোসেন   |   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিসহ মসজিদে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধায় সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে বুধবার (২৭ নভেম্বর) বিকেলে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পৌর পার্কে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে, জেগে ছেড়ে জেগেছে মুসলিম সমাজ জেগেছে, আমরা সবাই রাসূল সেনা ভয় করিনা বুলেট বোমা, দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, ইসকন নিষিদ্ধ কর করতে হবেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

বিক্ষোভকারীরা অতি দ্রুত সময়ের মধ্যে উগ্রবাদী সংগঠন ইসকনের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ দাবি করেন, সেই সাথে দ্রুত সময়ের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com