শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন রাণীশংকৈল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন আলী

সুজন আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৫৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন রাণীশংকৈল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন আলী
৬০

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ পৌর বিএনপি’র পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন

রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
রাণীশংকৈল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন আলী বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাণীশংকৈল পৌরবাসী এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি, সম্প্রীতি,ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।

ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষা, চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি। বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি এবং
উনাদের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনের
দীর্ঘায়ু কামনা করছি। এবং উনার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক ।

তিনি আরো বলেন, ঈদুল আযহা ধৈর্য, সহনশীলতা,সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার শিক্ষা দেয়। ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আযহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য।জীবন জীবনের জন্য। আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি।

আবারো রাণীশংকৈল উপজেলা ও পৌরবাসীসহ এবং সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com