শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উপজেলা একাডেমিক সুপারভাইজারকে বিদায় সংবর্ধনা

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি):   |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উপজেলা একাডেমিক সুপারভাইজারকে বিদায় সংবর্ধনা
১২

৩১ ডিসেম্বর, ২০২৪ ইং মঙ্গলবার বেলা ২ঃ৩০টায় লংগদু উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে লংগদু উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবরের বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সদরের লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরফৌস আলমের সভাপতিত্বে ও লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুল হকের সঞ্চালনায় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শওকত আকবর, উপজেলা একাডেমিক সুপারভাইজার, লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ আল বাকি এবং উদ্বোধনি বক্তব্য পেশ করেন মোহাম্মাদ নুরুল করিম।

আরো বক্তব্য রাখেন বায়তুশশরফ মাদ্রাসা কপ্লেক্সের সুপার মাওলানা ফুরকান আহমেদ, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিরঞ্জন চাকমা, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাঃপ্রাঃ) মোঃ শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন ও মীর সিরজুল ইসলাম চৌধুরী ঝান্টু, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান, লংগদু, রাঙ্গামটি  পার্বত্যা জেলা।

এছাড়াও আরো বক্তব্য রাখেন মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদ,  লংগদু বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম খলিল,  কালাপাকুজ্যা সেনামৈত্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, মোঃ জমির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com