শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উম্মে সালমা বিদ্যা নিকেতনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোআ মাহফিল অনুষ্ঠিত

  |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উম্মে সালমা বিদ্যা নিকেতনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোআ মাহফিল অনুষ্ঠিত
১৯

শেরপুর সদর উপজেলার কামারেরচর বাজারস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ উম্মে সালমা বিদ্যা নিকেতন এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ টায়,বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা ও দোআ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

উম্মে সালমা বিদ্যা নিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি পীরে কামেল মাওলানা আজিজুর রহমান বড় হুজুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নংচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোকছেদ আলী ,সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুল হাই খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কামারের চর কলেজের সহকারি অধ্যাপক আবু বক্কর সিদ্দিক,মোঃ আমিনুল ইসলাম ও শরীর চর্চা বিভাগের শিক্ষক মোঃ জুলহাস।

সভাপতি মাওলানা আজিজুর রহমান পরীক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশানমূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়টির পরিচালক মাওলানা শেখ ফরিদ ও সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জান মনির পরীক্ষার্থী শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে বিভিন্ন করণীয় ও বর্জনীয় দিক তুলে ধরেন।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,এ বিদায় ক্ষণস্থায়ী তুমাদের উন্নত শিখরে পৌঁছতে এই বিদায় নিতেই হবে।জীবনে সফল হতে হলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।ধৈর্য্য ও পরিশ্রমের মাধ্যমে জীবনের প্রতিটি ধাপ অতিক্রম করতে হবে। তারা আরও বলেন,তুমরা ভালো ফলাফলের মাধ্যমে তুমাদের বাবা-মা ও এই বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে এই প্রত্যাশা রইলো।

এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক আঃ হালিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,উম্মে সালমা বিদ্যা নিকেতনের সহকারি শিক্ষক সাংবাদিক মুরাদ,সিফাত,বিল্লাল ও লায়লাসহ প্রমূখ।

পরে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উম্মে সালমা বিদ্যা নিকেতনের সহকারি শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com