শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উলিপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উলিপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’রত ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ধামশ্রেনী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান লালন (৩০) কে গত ২৫/১২/২৪ বুধবার রাতে ধামশ্রেনী ইউনিয়নের খেয়ারঘাট বাজার থেকে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ প্রশাসন।

তিনি ধামশ্রেনী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আওয়ামী আমলে এলাকায় মাদক, চাঁদাবাজি, দাঙ্গা সহ সবধরনের অপরাধ সংগঠিত হতো লালন ও তার গ্যাং এর মাধ্যমে এলাকার স্থানীয় সূত্র এটি নিশ্চিত করেছে। এলাকার স্থানীয় সূত্র আরো জানায় তার বাবা নুরুল হক ধামশ্রেনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আওয়ামী লীগ ইউনিয়ন কমিটির সদস্য। ঐ ইউপি সদস্য তার প্রতিপক্ষের উপর ছেলে লালন ও তার গ্যাং এর মাধ্যমে দমন-পীড়ন চালাতেন।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থে‌কে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনায় গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত জানান গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজ‌তে পাঠানো হয়েছে। এবং মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com