শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এনসিপির নেতাদের উপর হামলার প্রতিবাদে শেরপুর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এনসিপির নেতাদের উপর হামলার প্রতিবাদে শেরপুর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
১১

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক গোপালগঞ্জে এনসিপি (ন্যাশনাল কনফারেন্স পার্টি) নেতাদের উপর  নেক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৭জুলাই ( বৃহস্পতিবার) বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।

এসময় শেরপুর শহর শাখার আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে ও শহর শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এর সঞ্চালনায় প্রধান বক্তা  হিসেবে বক্তব্য রাখেন জেলার আমির মাওলানা হাফিজুর রহমান,জেলার শুরা সদস্য মাওলানা আব্দুল বাতেন,কর্ম পরিষদ সদস্য ডা.আনোয়ার হোসাইন, জেলা প্রচার বিভাগের সেক্রেটারি ও শেরপুর -২ নকলা-নালিতাবাড়ী আসনে এমপি প্রার্থী মু.গোলাম কিবরিয়া ভিপি,জেলা কর্ম পরিষদ সদস্য  মাওলানা আব্দুল আওয়াল, ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, সদর উপজেলার আমীর মাওলানা আতাউর রহমান,নায়েবে আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকীসহ এতে জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন এবং বর্তমান সরকারের “দমন-পীড়নমূলক নীতির” কড়া সমালোচনা করেন।

বক্তারা বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে কাউকে হামলার শিকার করা একটি অগণতান্ত্রিক ও নিন্দনীয় আচরণ। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com